ঢাকায় আসছে রোবটিক্স সোফিয়া।
বাংলাদেশে আসছে রবোট সোফিয়া।সে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছে।
একটি ভিডিওটেপ পাঠানো হয়েছে। সেখানে সে বাংলা ভাষায় ধন্যবাদ জানিয়েছে।
'হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া- হেন্সন রোবটিক্স এর তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আমি অনেক আনন্দের সাথে তোমাদের জানাচ্ছি যে, আমি এবং ডঃ ডেভিড হেন্সন এই বছর ঢাকায় আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ তে অংশগ্রহণ করছি। এতো বড় একটা ইভেন্টের অংশীদার হবার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশকে-- আমাদেরকে এই সুযোগটি করে দেয়ার জন্য। আশা করছি, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিন সোফিয়া বাংলাদেশ ভ্রমণে আসছে।
ওই দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কথা বলবে সে। সোফিয়া ইংরেজিতে কথা বলে।
No comments